আদালত

ঐশীর আপিল আবেদন গ্রহণ করেছে আদালত

ঐশী
ঐশী

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দায়ের বিরুদ্ধে করা মেয়ে ঐশী রহমানের আপিলের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। সেইসঙ্গে জরিমানা স্থগিত ও করা হয়েছে।

সোমবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গতকাল (রোববার) ঐশীর পক্ষে জমা দেয়া আপিল গ্রহণযোগ্যতার শুনানির জন্য সোমবারের তালিকায় আসে।

গত ১২ নভেম্বর ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। তাকে আশ্রয় দেয়ায় বন্ধু মিজানুর রহমানকে ২ বছরের কারাদণ্ডাদেশ এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়।

২০১৪ সালের ৯ মার্চ ঐশী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের বাসার শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের ৬ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রথমে ঐশীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল নতুন করে অভিযোগ গঠন করে। ২০ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। তাদের গৃহকর্মীর বিরুদ্ধে করা শিশু আইনের মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। সে বর্তমানে জামিনে আছে।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান ওই দিনই পল্টন থানায় ছোট ভাই ও শিশু গৃহকর্মীকে নিয়ে আত্মসমর্পণ করে।

২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে পরে ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করে ঐশী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ