আদালত

মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

দুর্ঘটনা রোধে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের অনুমোদন সংক্রান্ত বিধি বাতিলের পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশনাও দেয়া হয়েছে।

সোমবার এ বিষয়ে একটি রিট ও রুলের ওপর শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ পাঁচদফা নির্দেশনাসহ এ আদেশ দেয়।

নির্দেশনায় চালকদের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করে পাঁচ বছর পর থেকে তা কার্যকর করতে বলা হয়েছে।

২০১১ সালে টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে সাংসদ মুক্তাদির চৌধুরীর গাড়িবহর দুর্ঘটনায় পড়লে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এ রিট আবেদন করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ