নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিলটি দায়ের করা হয়।
নেইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ও এ-সংক্রান্ত রুল গত ১৮ জুন খারিজ করে দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
রায়ে আদালত বলেন , বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হল।
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলতে কোনো বাধা নেই। ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: