আদালত

সাত খুন: বিউটির আবেদনের ওপর আদেশ সোমবার

সাত থুন
সাত থুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের ওপর আদেশের জন্য আগামী সোমবার দিন পুনর্নির্ধারণ করেছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ঠিক করেছে।

বিউটির করা ওই আবেদনের ওপর আদেশের জন্য আজ- বুধবার দিন ঠিক ছিল।

ও্ইদিন আদালত আবেদনকারীর আইনজীবীকে নিম্ন আদালতে নারাজি আবেদন খারিজের আদেশের অনুলিপি জমা দিতে বলেন। একই সঙ্গে আবেদনের ওপর আদেশের জন্য দিন পুনর্নির্ধারণ করে।

একই বেঞ্চে গত ৬ ডিসেম্বর ওই আবেদনের ওপর তৃতীয় দিনের মতো শুনানি হয়।

প্রসঙ্গত: চলতি বছরের ৮ এপ্রিল সাত খুনের এ মামলায় র্যা বের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরখাস্ত করা কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেয়ায় ১১মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করে।

গত ৯ নভেম্বর সেলিনা ইসলাম নারাজি আবেদন পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করলে ওই আবেদনও খারিজ করে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

এরপর তিনি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। ২৯ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়।

উল্লেখ, গতবছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়।

তারপর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও চন্দন সরকারের জামাতা পৃথক দুটি মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ