আদালত

আদালত অবমাননা

মাউশির মহাপরিচালক -সহকারী পরিচালককে হাইকোর্টে তলব

হাইকোর্ট
হাইকোর্ট

আদালতের আদেশ অনুসরণ না করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছেন।

আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন তারা।

শিক্ষা সচিব, ফাহিমা খাতুন ও হেলাল উদ্দিনসহ সাত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন।

আদেশের পর আইনজীবী আলতাফ হোসেন জানান, রংপুর মডেল কলেজের চার শিক্ষকসহ পাঁচ জনের এমপিও বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও একই বিষয়ে তাদের অধিদপ্তরের পক্ষ থেকে আরেকটি চিঠি দেয়া হয়।

এটি আদালত অবমাননার শামিল হওয়ায় আবেদনটি করা হয়। আদালত শিক্ষাসচিবসহ সাত জনের প্রতি রুল দিয়েছে। সেই সঙ্গে ব্যাখ্যা জানাতে মহাপরিচালকসহ দুইজনকে তলব করেছে। ৫ জানুয়ারি তাদের স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিয়োগ বৈধ নয় বলে ২০১০ সালের ১১ জানুয়ারি অধিদপ্তর রংপুর মডেল কলেজের ওই পাঁচজনের বেতন-ভাতা হিসাবে নেয়া অর্থ ফেরত চেয়ে এমপিও বাতিলের সিদ্ধান্ত জানায়।

তারা হলেন- কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) আহসান হাবীব, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান ) মো. তৈয়ব মিয়া, প্রভাষক (দর্শন) কাজী খালেদ (দর্শন), প্রভাষক (ইংরেজি) জিকরুল ইসলাম ও প্রদর্শক (কম্পিউটর) মো. মোমিনুর রহমান।

অধিদপ্তরের চিঠির বৈধতা চ্যলেঞ্জ করে তারা রিট আবেদন করলে ওই বছরের ২৭ জানুয়ারি হাইকোর্ট ওই চিঠির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল দেয়।

এরপর চলতি বছরের ২৪ নভেম্বর অধিদপ্তরের আরেক চিঠিতে কেন ওই পাঁচ জনের এমপিও স্থগিত করা হবে না- তা জানতে চাওয়া হয়।

সেই সঙ্গে তাদের নেয়া বেতনভাতা সরকারি কোষাগারে ফেরত দিয়ে চালানের মূলকপি পাওয়ার সাত দিনের তা অধিদপ্তরে জমা দিতে বলা হয়।

গত মঙ্গলবার তৈয়ব মিয়াসহ অন্যরা আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে এ আবেদন করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ