মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ০৪ ফেব্র্রুয়ারি একই মামলার ওই ৮ আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।
বুধবার বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পালিয়ে যাওয়ার আশঙ্কায় আসামিদের মধ্যে রেজাউল ইসলাম ছাড়া আর কারো নাম প্রকাশ করেননি প্রসিকিউশন।
প্রসিকিউটর মোহাম্মদ আলী জানিয়েছেন, রেজাউলসহ ৮ জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। দু মামলাটির তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার করা প্রয়োজন বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: