আদালত

সাজা কমলো ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েলের

তোফায়েল আহমেদ জোসেফ
তোফায়েল আহমেদ জোসেফ

নব্বইয়ের দশকের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ জোসেফের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দিয়েছে।

মামলার আরেক আসামি যাবজ্জীবনপ্রাপ্ত কাবিল সরকারকে খালাস দিয়েছে আপিল বিভাগ।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান।

বিগত ১৯৯৬ সালে লালমাটিয়ায় মোস্তফা নামে ফ্রিডম পার্টির এক নেতাকে গুলি করে হত্যার অভিযোগে এ মামলা হয়।

এ মামলায় বিচারিক আদালত ২০০৪ সালে জোসেফ ও মাসুদ জমাদারকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় (কাবিল সরকার, হারিস আহমেদ ও আনিস আহমেদ)। হারিস ও আনিস পলাতক থাকায় তারা হাইকোর্টে আবেদন করেননি।

তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ২০০৮ সালে মাসুদ জমাদারকে খালাস দিয়ে জোসেফ ও কাবিলের রায় বহাল রাখা হয়।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে জোসেফ ও কাবিল আপিল করে ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ