আদালত

অনিয়মে স্কয়ার হাসপাতালকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

স্কয়ার হাসপাতাল
স্কয়ার হাসপাতাল

বিভিন্ন অনিয়মের প্রমাণ অভিযোগে এনে রাজধানীর স্কায়ার হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে এ হাসপাতালে অভিযান চালানো হয়।

পরে ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, হাসপাতালে সার্জিক্যাল সরঞ্জাম বিক্রির লাইসেন্স না থাকা, ব্লাড ব্যাংক, প্যাথলজি সেন্টারসহ বিভিন্ন ইউনিটের লাইসেন্স নবায়ন না করা, অনুমিত ছাড়া নির্ধারিত শয্যার অতিরিক্ত ৬৫টি যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালটির আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটের কোনো লাইসেন্স নেই। হাসপাতালটির ক্লিনিক এবং ল্যাবের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ— এসব অভিযোগে হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হেলাল উদ্দীন আরো বলেন, হাসপাতালের ভেতরে থাকা তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সেখানে মেডিকেল ডিভাইস ও সার্জিকাল অ্যাপারেটাসের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন (ডিএআর) এবং প্রেমিসিস লাইসেন্স পাওয়া যায়নি। ড্রাগ অ্যাক্টের বিধান অনুয়াযী এই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতালের ব্লাড ব্যাংকের লাইসেন্স থাকলেও এর মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালের জুন মাসে— লাইসেন্সের মেয়াদ না থাকার কারণে নিরাপদ রক্ত সঞ্চালন আইন অনুযায়ী এই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে কেক তৈরি করায় স্কয়ারের ক্যাফেটেরিয়াকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান হেলাল উদ্দীন

অভিযানে র্যা ব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিএসটিআইয়ের একজন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দুজন প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের তিনজন এবং ঢাকা সিটি করপোরেশনের স্যানিটারি বিভাগের দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ