‘হিট অ্যান্ড রান’ মামলায় ভারতের চলচ্চিত্র অভিনেতা সালমান খানকে বেকসুর খালাস দিয়েছে মুম্বাই হাইকোর্ট।
তিন দিনের শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) আদালত সালমানের বিরুদ্ধে এ রায় দিলো।
হাইকোর্ট জানিয়েছে, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় সালমানের গাড়ি চালানোর ব্যাপারে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না।
২০০২ সালে বান্দ্রায় আমেরিকান বেকারির সামনে সালমানের গাড়ি ফুটপাতে উঠে গেলে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় আহত হন আরো ৪ জন।
এ ঘটনায় সালমানকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাই নগর দায়রা আদালত। পরে এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন এ বলিউড সুপারস্টার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: