রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে পাঁচ বছরের শিশু নীরবের মৃত্যুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন।
রোববার সংগঠনটির পক্ষে আইনজীবী আবদুল হালিম এ রিটটি দায়ের করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, এতে রুল জারি ছাড়াও তিনটি নির্দেশনা চাওয়া হয়েছে।
এগুলো হচ্ছে—ঢাকা সিটি করপোরেশনের আওতায় ঢাকনাবিহীন ম্যানহোল, নলকূপ ও পয়োনিষ্কাশনের পাইপের তথ্য এক মাসের মধ্যে আদালতকে জানানো, যে ম্যানহোলে শিশু নীরব পড়ে গিয়েছিল, সেটি কাদের তার তদন্ত, শিশু নীরব মারা যাওয়ার পর থেকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কী কী পদক্ষেপ নিয়েছেন তা আদালতকে জানানো।
তিনি আরো বলেন, এ রিটে বিবাদী করা হয়েছে মোট ১২ জনকে।
তারা হলো: সরকার, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিব, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্যামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামপুরের সহকারী কমিশনার (ভূমি), কদমতলী শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, শ্যামপুর ইউনিট ফায়ার সার্ভিসের প্রধান ও কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উল্লে