আদালত

না’গঞ্জ সাত খুন

অধিকতর তদন্ত করতে পারবে পুলিশ

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে বলে আদেশ দিয়েছে হাইর্কোট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, ‘মামলার তদন্ত কর্মকর্তা চাইলে অধিকতর তদন্ত করতে পারেন। আইন অনুযায়ী এ ক্ষমতা তার রয়েছে। এ বিষয়ে নতুন করে আদেশ দেয়ার কিছু নেই।’

নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির এ মামলার অধিকতর তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার ও মন্টু ঘোষ।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও চন্দনের জামাতা পৃথক দুটি মামলা করেন।

সাত খুনের এ মামলায় গত ৮ এপ্রিল র্যা বের সাবেক তিন কর্মকর্তা ও কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় ১১ মে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ