আদালত

গ্যাস-বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করতে হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে করা এক রিট আবেদনের শুনানিতে এ রুল জারি করা হয়।

আগামী তিন সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৭ আগস্ট গ্যাসের দাম গড়ে ২৬.২৯% ও বিদ্যুতের দাম গড়ে ২.৯৩% বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি চেয়ারম্যান এ আর খান। এটি কার্যকর হয় সেপ্টেম্বর থেকে। এরপর সব ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ