আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল তৎকালীন জোট সরকারের গণহত্যা

২১ আগস্ট গ্রেনেড হামলা
২১ আগস্ট গ্রেনেড হামলা

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে তৎকালীন ক্ষমতাসীন জোট সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হিসেবে অভিহিত করেছেন মামলার সাক্ষী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বিশেষ জজ আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের ২০৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দিতে এ কথা বলেন তিনি।

সুরঞ্জিত বলেন, 'বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় বেসামরিক নিরস্ত্র জনতার ওপর সমরাস্ত্র হামলা করা হয়েছিল। এটি ছিল তৎকালীন ক্ষমতাসীন জোট সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা।'

দেশ ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই সুপরিকল্পিতভাবে ও সুচিন্তিতভাবে এ হামলা চালানো হয়েছিল- এ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, 'হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে চিরতরে নেতৃত্বহীন করা, যা ১৫ আগস্টের রিপিটেশন (পুনরাবৃত্তি)।'

পরে আদালতের বিচারক শাহেদ নূরুদ্দিনতার সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য অসমাপ্ত রেখেই জবানবন্দি গ্রহণ মূলতবি করেন।

আগামীকাল-মঙ্গলবার অবশিষ্ট জবানবন্দি গ্রহণের দিন ঠিক করেছে আদালত।

উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ