দুর্নীতির দায়ে আলোচিত সাবেক প্রধান বনসংরক্ষক ওসমান গণিকে দেয়া ১২ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট।
মঙ্গলবার সকালে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে ওসমান গণির করা আপিল খারিজ করে এ রায় দিয়েছে।
ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ২০০৮ সালের ৫ জুন গণিকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-১০।
আর দুর্নীতিতে সহযোগিতা করায় তার স্ত্রী মহসিন আরা গণিকেও তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমান করা হয়েছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: