আদালত

নীরবের মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়ে হাইকোর্টের রুল

হাইকোর্টের রুল
হাইকোর্টের রুল

রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রিটের বিবাদী হচ্ছেন স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবসহ সংশ্লিষ্ট ১৩ জন।

ক্ষতিপূরণের ব্যাপারে রুল জারি করা ছাড়াও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কী ব্যবস্থা নিয়েছেন, তা ৩ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা শহরে কতগুলো ঢাকনা এবং ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকাও ৩ মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া যে ম্যানহোলে পড়ে নীরব মারা গেছে সেই ম্যানহোল কারা নির্মাণ করেছে তাও আদালতকে জানাতে বলা হয়েছে।

গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম।

চলতি বছরের ৮ ডিসেম্বর বিকেলে ম্যানহোলে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব। ৪ ঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ