আদালত

ঢাকার আদালতে খালেদার বিরুদ্ধে অভিযোগ

খালেদা জিয়া
খালেদা জিয়া

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে ‘রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটানোর’ অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এ অভিযোগ দায়ের করেন।

মহানগর হাকিম আশিকুর রহমান তার আর্জি শুনে দুপুরে নথি পর্যালোচনার জন্য সময় রেখেছেন।

পরে মশিউর সাংবাদিকদের বলেন, রাষ্ট্র ও রাষ্ট্রভিত্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দণ্ডবিধির ১২৩ এর ক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত: ২১ ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, আজকে বলা হয় এত লাখ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লাখ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।

বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়েছে খালেদা জিয়াকে। আর নড়াইলে তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ