আদালত

মানবতাবিরোধী অপরাধ

আট 'রাজাকারের' বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আট 'রাজাকারের' বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থা।

রোববার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তারা হলেন-গাইবান্ধা-১ আসনে জামাতের সাবেক সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজ, সুন্দরগঞ্জের মোহাম্মদ রুহুল আমিন ওরফে মঞ্জু, মোহাম্মদ আবদুল মতিন, আবু মুসলিম মোহাম্মদ আলী, মোহাম্মদ নাজমুল হুদা, মোহাম্মদ আবদুর রহিম মিয়া এবং হবিগঞ্জের লাখার থানার মো. লিয়াকত আলী ও আমিনুল ইমলাম ওরফে রজব আলী।

তারা সবাই পলাতক বলে জানানো হয়েছে।

তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান সাংবাদিকদের জানান, রোববারই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হবে।

তিনি বলেন, আট আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

আবদুল হান্নান জানান, আট আসামির ছয় জন গাইবান্ধার ও বাকি দুজন হবিগঞ্জের বাসিন্দা।

গাইবান্ধার ছয় জনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছেন জেড এম আলতাফুর রহমান ও হেলালউদ্দিন এবং হবিগঞ্জের দুইজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছেন মোহাম্মদ নূর হোসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ