আদালত

মানবতাবিরোধী অপরাধ

ছয় রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা ও সাবেক সাংসদ আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ গাইবান্ধার ছয় জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।

পরে হায়দার আলী সাংবাদিকদের বলেন, এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ট্রাইব্যুনালের কাছে ৪৫ দিন সময় চেয়েছিলাম। ট্রাইব্যুনাল আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছে।

আজিজসহ ওই ছয় জনের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

আজিজ ছাড়া বাকি পাঁচ আসামি হলেন—মো. নাজমুল হুদা, রুহুল আমিন, মো. আবদুল লতিফ, মো. আবদুর রহিম মিয়া ও আবু মুসলিম মো. আলী। তারা পলাতক রয়েছেন।

তদন্ত প্রতিবেদন অনুসারে, মুক্তিযুদ্ধকালে আজিজসহ ছয় জন রাজাকার বাহিনীতে যোগ দিয়ে গাইবান্ধার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তথ্য-প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ