আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সাক্ষ্য দিলেন আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সাক্ষ্য দিয়েছেন।

রোববার এ মামলায় রাষ্ট্রপক্ষের ২০৫ নম্বর সাক্ষী হিসেবে তার জবাববন্দী গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূরউদ্দিন।

তিনি আদালতে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতাদের হত্যা করা এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা।

বিএনপি-জামাতসহ চারদলীল জোট সরকারের সহযোগিতায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানে নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে জানান তিনি।

নি বলেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার আহত হওয়ার পর প্রথমে আমাকে -আমু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঢাকার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। ওইসময়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিমসহ ২০/৩০ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান তিনি।

জবাববন্দীতে তিনি আরো জানান, তার শরীরে এখনো গ্রেনেডের স্প্রিন্টার রয়েছে— সেগুলো ঝুঁকিপূর্ণ থাকায় বের কর সম্ভব হয়নি।

তিনি বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে পরে জানতে পারি ওই হামলার সঙ্গে হরকাতুল নেতা মুফতি আবদুল হান্নান জড়িত।

জবানবন্দি প্রদান শেষ হলে আসামিপক্ষ তাকে জেরা করে।

উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ