আদালত

খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির মামলা

খালেদা-গয়েশ্বর
খালেদা-গয়েশ্বর

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণের জন্য আদালতে আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।

মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এ নালিশি মামলা গ্রহণের আবেদনটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরবর্তীতে এ সংক্রান্ত মামলা নেয়া হবে কি না সে আদেশ দেয়া হবে।

নালিশি মামলার আবেদনে বলা হয়, গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়া এবং গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের দেওয়া বক্তব্যে তিনি (মামলার বাদী) ব্যথিত হয়েছেন। মামলার বাদী বলেন, একজন দেশপ্রেমিক হিসেবে তিনি তাদের বিরুদ্ধে মানহানিকর মামলা নেয়ার আবেদন করেছেন।

খালেদা জিয়া ২১ ডিসেম্বর বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

এরপরে ২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ