আদালত

কিবরিয়া হত্যা মামলা: অভিযোগপত্র আমলে নিল আদালত

কিবরিয়া
কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে হবিগঞ্জ জেলা জজ আদালত ট্রাইব্যুনাল ১।

মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নান, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র জি,কে গউছ, সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালাতে দেয়া হলে ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবউল্লা তা আমলে নেন।

গতবছর ৫ আগস্ট উক্ত ট্রাইবুনালে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির এএসপি মেহেরুনেচ্ছা পারুল।

অভিযোগপত্র দাখিলের পর আজ-মঙ্গলবার মামলাটি আমলে নেয়া হলো। মামলার পরবর্তী তারিখ আগামী ২৯ ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত।

এ সময় লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, সিলেট সিটি মেয়র আলিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ ছাড়া অন্যান্য ১১ জন আসামি উপস্থিত ছিলেন। এ মামলায় ৮ জন জামিনে, ১০জন পলাতক এবং ১৪ জন আসামি বিভিন্ন কারাগারে রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

এ মামলায় বর্তমানে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছসহ ১০ জন আসামি বিভিন্ন কারাগারে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ