আদালত

গাজীপুরে মোজাম্মেল হত্যা: ৪ জনকে আসামি করে মামলা

মামলা
মামলা

গাজীপুরের টঙ্গীতে ১২ বছরের শিশু মোজাম্মেল হোসেনকে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

বুধবার সকালে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা জামাল হোসেন।

টঙ্গীর তিস্তার গেট এলাকায় এক দোকানের কাজ ছেড়ে আরেক দোকানে কাজ নেয়ায় ক্ষিপ্ত হয়ে আগের দোকানের মালিক সুমন ও তার লোকজন শিশু মোজাম্মেলকে লোহার শিকল দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

এরপর শিশুটির গলায় রশি বেধে মৃতদেহ ঝুলিয়ে রেখে একে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে হত্যাকারীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ