আদালত

ট্রাব্যুনালের যত রায়

  ট্রাব্যুনাল
ট্রাব্যুনাল

গত তিনবছরে একাত্তরে মুক্তিযুদ্ধের চার শীর্ষ মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর আপিলে চূড়ান্ত হয়েছে আরেক শীর্ষ মানবতাবিরোধী অপরাধী আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড।

এছাড়া রায় পুনর্বিবেচনার আবেদনের অপেক্ষায় রয়েছে রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর। আপিলের শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে বদর কমাণ্ডার মীর কাসেম আলীর। এ পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে হওয়া ২১টি রায়ের মধ্যে ১৭টি রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর আপিলের মামলার নিষ্পত্তির মধ্যেদিয়ে এ পর্যন্ত ৭টি মামলা নিষ্পত্তির পাশাপাশি কার্যকর করা হয়েছে ৪টি মামলার রায়।

এরমধ্যে ২০১৩ সালে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার এবং গত বছর দুই বদর কমাণ্ডার কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এছাড়া আপিল শুনানির সময় রাজাকার শিরোমণি গোলাম আযম ও আব্দুল আলীম মারা যাওয়ায় তাদের আপিল অকার্যকর হয়ে যায়। এছাড়া রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদনের অপেক্ষায় রয়েছে।

আল বদর কমাণ্ডার মীর কাসেম আলীর আপিল শুনানির দিন ২ ফেব্রুয়ারি ধার্য হলেও শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে আরো ৮ মানবতাবিরোধী অপরাধীর।

তারা হলেন, এটিএম আজহারুল ইসলাম, আব্দুস সুবহান, মোবারক হোসেন, সৈয়দ মোহাম্মদ কায়সার, মাহিদুর রহমান, ফোরকান মল্লিক ও আকরাম হোসেন।

এছাড়া চারটি যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ৫ আসামি আপিল করেননি।

তারা হলো: বাচ্চু রাজাকার, বদর বাহিনীর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান, খোকন রাজাকার ও রাজাকার সৈয়দ হাসান আলী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ