আদালত

মোশাররফের জামিন বহাল, বাধা কাটল মুক্তিতে

ড. খন্দকার মোশাররফ হোসেন
ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

ফলে বিএনপি এ নেতার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

দুর্নীতির এ মামলায় প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক এ মন্ত্রী। মামলাটিতে বিচারিক আদালতে তার বিরুদ্ধে তিন মাস আগেই অভিযোগ গঠন হয়।

গতবছর ২৮ অক্টোবর বিরুদ্ধে অর্থপাচারের মামলায় অভিযোগ গঠন করে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটিতে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ-১ আতাউর রহমানের আদালত।

আগামী ২৯ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আটক। তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত দোষী না নির্দোষী বলে জিজ্ঞাসা করলে নিজেকে নির্দোষ দাবি করেন খন্দকার মোশাররফ।

মামলায় অভিযোগ করা হয়েছে, ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইন পরিপন্থি কাজ করেছেন। তার ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২ দশমিক ৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নং- ১০৮৪৯২) জমা করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

এ অভিযোগে গত বছরের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। গত বছরের ১৪ আগস্ট মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা নাসিম আনোয়ার খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এ টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ