আদালত

ফখরুল-মওদুদসহ ৪১ নেতাকর্মীর অভিযোগ গঠনের শুনানি পেছালো

 ফখরুল-মওদুদ
ফখরুল-মওদুদ

রাজধানীর রমনা থানার বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ দিন ঠিক করেছেন। পরে শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ঠিক করেছে আদালত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বুধবার কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশির ভাগ আসামি আদালতে হাজির না হওয়ায় অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করেন আইনজীবী।

গত ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এসআই মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকেল ৩টায় মিছিল চলাকালীন বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠি, লোহার রড নিয়ে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ