বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদুকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে সকালে এ মামলার কার্যক্রম শুরু হয়।
এছাড়া, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় একই সাক্ষীকে জেরা ও নতুন সাক্ষ্যগ্রহণ পেছাতে সময়ের আবেদন করেছেন খালেদা জিয়াসহ জামিনে থাকা তিন আসামি।
এ দুই মামলায়ই বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতির জন্য তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আবেদন জানান।
পরে আদালত তা মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: