আদালত

মানবতাবিরোধী অপরাধ: রায় পুনর্বিবেচনার আবেদন সাঈদীর

দেলাওয়ার হোসাইন সাঈদী
দেলাওয়ার হোসাইন সাঈদী

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত নেতা রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করেছে।

তার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন তুহিন রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউটি দাখিল করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, মোট ৯০ পৃষ্ঠা রিভিউয়ে ১৬টি যুক্তি তুলে ধরা হয়েছে–এতে সাঈদী খালাস চেয়ে আবেদন করেছে।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো অপরাধে সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে।

পরে ওই রায়ের বিরুদ্ধে সাঈদীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হলে তৎকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।

এর ১৫ মাস পর গত ৩১ ডিসেম্বর আপিল বিভাগ সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে।

গত ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষ সাঈদীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করে।

রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করার পরদিন গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ সাঈদীর সঙ্গে দেখা করেন তার ছেলে ও তিন আইনজীবী। পরে সেদিনই তারা জানান, সাঈদী তাদের কাছে রিভিউ করার কথা বলেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ