আদালত

শিক্ষকদের আন্দোলনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

হাইকোর্ট
হাইকোর্ট

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বৈধতা চ্যালেঞ্জ করে ২৪ ঘণ্টার মধ্যে ক্লাসে ফেরার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলি আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

রিটে অর্থ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সেক্রেটারিসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।

সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে জানিয়েছেন আইনজীবী ইউনুল আলী আকন্দ।

এদিকে, অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূরের দাবিতে টানা ৭ম দিন রোববারের মতো কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। বন্ধ রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সব ক্লাস।

বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বর্জনের পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাও হচ্ছে না— মর্যাদা অক্ষুণ্ণ রেখে কীভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আজ নিজেদের মধ্যে আলোচনায় বসেছে।

মর্যাদা ও বেতন প্রশ্নে লাগাতার কর্মবিরতির আন্দোলনে এক সপ্তাহ পার করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

গত ১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন।

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাতিল করায় শিক্ষকদের উচ্চতর পর্যায়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, যা নিয়ে অসন্তোষ রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ