আদালত

রাঙামাটিতে পাঁচ জেএমবির ১০ বছর করে কারাদণ্ড

রাঙামাটি
রাঙামাটি

সারাদেশে একযোগে বোমা হামলার সময় রাঙামাটিতে বিস্ফোরণের ঘটনায় জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় ঘোঘষণা করেন।

দীর্ঘ বিচার শেষে আদালত পাঁচ জনকে দণ্ডাদেশ দিলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দিয়েছে আদালত।

উল্লেখ, ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা। রাঙামাটিতে বিস্ফোরণ ঘটানো হয় তিনটি স্থানে।

ওই ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ