আদালত

পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধী সেনার তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন

পাকিস্তানি সেনাদের বর্বরতা
পাকিস্তানি সেনাদের বর্বরতা

মুক্তিযুদ্ধের সময় ১৯৫ পাকিস্তানি সেনার যুদ্ধাপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার সকালে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।

এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধের তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের কাজের পরিসর বাড়ানো এবং কার্যালয় বৃদ্ধির কথাও বলেন।

১৯৭১ স্বাধীনতার পর ত্রিদেশীয় সিমলা চুক্তির আওতায় বিচার করা হবে জানিয়ে পাকিস্তান চিহ্নিত যুদ্ধাপরাধী ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিরিয়ে নিয়ে যায়।

কিন্তু পাকিস্তান সরকার স্বাধীনতার ৪৪ বছর পরেও ওই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেনি বলে জানান তিনি।

বাংলাদেশ এসব যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ১৯৫ জন পাকিস্তানি সেনার যুদ্ধাপরাধ বিচারে প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

এদিকে, রাজধানীতে স্বাধীনতার পর বাংলাদেশ থেকে যেসব চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা কর্ম+কর্তাদের ফিরিয়ে নেয়া হয়েছিল তাদের ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী বিচার করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

দেশের মাটিতে আর কোনো স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

রাজধানীতে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের র্যা লিতে তারা এসব কথা বলেন।

সকালে রাজধানীর মতিঝিলে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারসহ অন্যান্য দাবিতে র্যা লির আয়োজন করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

এর আগে এক সমাবেশে দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিএনপি-জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন দেশের মানুষ তা রুখে দেবে বলে মন্তব্য করেন নারী নেত্রী শিরিন আখতার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ