আদালত

রাষ্ট্রদ্রোহ মামলা

খালেদাকে ৩ মার্চ আদালতে হাজিরার নির্দেশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩ মার্চ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত।

সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা এবং সেইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী।

মমতাজ উদ্দিন বলেন, আবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা আমলে নেয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এদিকে, এই মামলার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) সারাদেশে জেলা ও মহানগরীতে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ-সমাবেশ করবে।

গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়— জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটা গাইডলাইন দিয়েছি--এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছেন এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লাখ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ