আদালত

৩ সিটির বায়ুদূষণ রোধের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

হাইকোর্ট
হাইকোর্ট

রাজধানীর দুই ভাগ এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন এলাকায় বায়ু দূষণ রোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্টর বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

এ বিষয়ে জানাতে বলে আদালত আগামী ২৫ ফেব্রয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেছে।

চার সিটি এলাকার বায়ু থেকে ধুলা, ধোঁয়া ও প্রাণঘাতী উপাদান অপসারণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জুলহাস উদ্দিন নিজেই শুনানি করেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

গত ১৭ জানুয়ারি চার সিটিতে বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলহাস উদ্দিন আহমদ ও মো. মজিবুর রহমান রিট আবেদন করেন। যা-আজ- সোমবার তার ওপর শুনানি হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ