আদালত

শিশু শিহাব হত্যা: মায়ের যাবজ্জীবন, ‘বন্ধুর’ ফাঁসি বহাল

হাইকোর্ট
হাইকোর্ট

নরসিংদীতে শিশু শিহাবুর রহমান (পায়েল) হত্যা মামলায় তার মা আফরোজা সুলতানার যাবজ্জীবন এবং মায়ের ‘বন্ধু’ গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী।

প্রসঙ্গত, ২০০৬ সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে শিহাবুর রহমানকে হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়।

২০০৯ সালে ওই মামলার রায়ে বিচারিক আদালত শিহাবুরের মা আফরোজা সুলতানাকে যাবজ্জীবন কারাদণ্ড, মায়ের ‘বন্ধু’ আবদুস সালামকে মৃত্যুদণ্ডাদেশ ও আবদুস সালামের বন্ধু হারুন-অর রশীদ গাজীকে খালাস দেন। হাইকোর্ট বিচারিক আদালতের ওই রায় বহাল রেখে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ