আদালত

কিবরিয়া হত্যা মামলা: এগারো বছরেও শেষ হয়নি তদন্ত

কিবরিয়া হত্যা মামলা
কিবরিয়া হত্যা মামলা

এগারো বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্ত কাজ।

পুলিশের তৃতীয় দফা তদন্ত রিপোর্টের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জি কে গউছ, হুজি নেতা হাফেজ মো. ইয়াহিয়াসহ ৩২ জনকে আসামী করে চার্জশিট দেয়া হয়।

দ্রুতবিচার আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার বিচারকার্য শুরু হলেও দ্রুত বিচার কাজ শেষ হওয়া নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন।

ওই হত্যাকাণ্ডের ঘটনার মামলায় প্রথম দফা তদন্ত শেষে ২০০৫ সালে সম্পূরক অভিযোগপত্র দেয়া হলে তা নিয়ে তার পরিবারের সদস্যরা প্রশ্ন তুললে অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত।

দ্বিতীয় দফা অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২০ জুন আবারো চার্জশিট দেয়া হয়। এ দফায়ও নারাজি আবেদন করা হলে সিআইডিকে তৃতীয় দফায় তদন্তের নির্দেশ দেয় আদালত।

২০১৪ সালের ২১ ডিসেম্বর তৃতীয় দফা তদন্ত শেষে সম্পূরক চার্জশিট দেয়া হয়। নতুন এ চার্জশিটে বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছসহ ৩৫ জনকে আসামি করা হয়। এ মামলায় এরইমধ্যে আরিফুল হক ও জিকে গউছ কারাগারে রয়েছেন।

প্রায় ১০ বছর পর এ মামলার বিচার শুরু হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সেদিনের আহত নিহতের স্বজনদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ