আদালত

রংপুরে কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

রংপুরে কৃষক আবু সিদ্দিক হত্যা মামলায় বৃহস্পতিবার তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের ফরহাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৪১) ও মো. আব্দুল (৪০)।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামি আবদুস সাত্তার (৭০)। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে ছোট কল্যাণী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হন কৃষক আবু সিদ্দিক। এ ঘটনায় প্রথমে পীরগাছা থানায় অস্বাভাবিক হত্যা (ইউডি) মামলা হয়।

পরে মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের ৬ এপ্রিল পীরগাছা থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত এই চারজনকেই আসামি করে হত্য মামলা করেন।

পরে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়া হয়; ২০০৩ সালের ২৮ অক্টোবর সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আসামিরা জামিনে থাকলেও রায় ঘোষণার আগে আদালতে হাজির হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ