আদালত

খালেদাসহ ৩৮ জনের মামলা স্থানান্তর

খালেদা জিয়া
খালেদা জিয়া

বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন ‘পলাতক’ খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দিয়েছেন— এ মামলায় অভিযোগপত্র অনুযায়ী খালেদা জিয়াসহ ৩১ জন পলাতক দেখানো হয়েছে।

আগামী ২ মার্চ একই ঘটনায় করা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করা আছে।

গতবছর ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩১ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করা হয়।

সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, দুটি মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে গত বছরের ৬ ও ১৯ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন: ভারতে আটক বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ, যাত্রাবাড়ীর সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির নেতা ও সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপিপন্থী শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া, বিএনপির নেতা নবীউল্লাহ নবী প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ