আদালত

কল্যাণপুরে বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা আপিলেও বহাল

হাইকোর্ট
হাইকোর্ট

রাজধানী কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদের ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আপিলেও বহাল রয়েছে।

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

এ বিষয়ে হাইকোর্ট যে রুল দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আবেদনকারীর পক্ষের আইনজীবী তারা হোসেন বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল তার শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখেছে।

এর আগে রাজধানীর কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজ বিল্ডিং রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদনের পর ৩১ জানুয়ারি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে চেম্বার আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কল্যাণপুরের ওই জমি থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ওই বস্তির দুজন বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ২৮ ডিসেম্বর হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দিয়ে রুল দেয়। ২০০৬ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আবার উচ্ছেদ চালানোর জন্য চিঠি দিলে আসক আবার হাইকোর্টে যায়। ওই বছরের ২৫ জুন আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয়। পরে হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ান।

সর্বশেষ ১০ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আবার ওই জমিতে উচ্ছেদ চালাতে পুলিশ চেয়ে চিঠি দেয়। এরপর আসক হাইকোর্টে সম্পূরক আবেদন করে। ওই আবেদনের শুনানি শেষে ২১ জানুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উচ্ছেদে তিন মাসের নিষেধাজ্ঞার ওই আদেশ দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ