আদালত

আব্বাসের জামিন নামঞ্জুর

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

নাশকতার অভিযোগে রাজধানীর দুই থানায় করা মামলায় রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

পল্টন ও মতিঝিল থানায় দুটি মামলায় ৬ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মির্জা আব্বাসের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, আজ- রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করার কথা জানান তিনি।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আমিনুর রহমান বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস।

আর ২০১৪ সালের ডিসেম্বরে পল্টন থানায় করা মামলারও এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনি পলাতক ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ