নাশকতার অভিযোগসহ বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি।
এসময় এসব মামলায় অভিযোগ গঠনের দিন পেছানোর আবেদন করেন ফখরুল।
আদালত তা মঞ্জুর করে অভিযোগ ঠনের দিন বিভিন্ন তারিখে ঠিক করেছেন।
এছাড়া, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান ও মোয়াজ্জেম হোসেন আলাল বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: