আদালত

সারাদেশে প্রাথমিকে ১৫১৯ শিক্ষককে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে উত্তীর্ণ ১৫ হাজার ১৯ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৭২টি রিট আবেদনের নিষ্পত্তি করে এ রায় দিয়েছে।

একইসঙ্গে উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, শেখ মোহাম্মদ মুরশেদ, সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

আইনজীবী মুরশেদ সাংবাদিকদের বলেন, ২০১১ সালের আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে ১১ লাখ প্রার্থী আবেদন করেন। লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০১২ সালের ১২ আগস্ট উত্তীর্ণ হওয়া ২৭ হাজার ৭২০ জন প্রার্থীর মধ্যে ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেয় সরকার।

বাকিদের ৭ দিন থেকে ৬ মাসের জন্য পুলভুক্ত শিক্ষক কোটার মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তাদের প্রতিমাসে ৬ হাজার টাকা সম্মানি দেয়া হয়। এর মধ্যে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার দেয় সরকার। ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন পুল শিক্ষকরা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে একই সালের ১৯ অক্টোবর হাইকোর্ট বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেন।

প্রায় ২ হাজার আবেদনকারীর প্রায় ৭২টি রিট ছিল বলেও জানান আইনজীবী শেখ মোহাম্মদ মুরশেদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ