আদালত

বোনকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় বড় বোনকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রামের আদালত।

বুধবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন (৩৬) মায়ের মৃত্যুর মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে সাত বছর ধরে পলাতক।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানিয়েছেন, প্রাণদণ্ড ছাড়াও আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

গত ২০০৮ সালের ২৬ নভেম্বর চকরিয়ার উমাখালী এলাকায় ভাগ্নের সঙ্গে ঝগড়ার জের ধরে বড় বোন জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করেন নুরুল আমিন। এ ঘটনায় জাহানারার মেয়ে কোহিনূরের করা মামলায় গ্রেপ্তার হন তিনি।

পরে মা রাবেয়া বেগমের মৃত্যুর তথ্য দিয়ে কক্সবাজার জেলা জজ আদালত থেকে ২০০৯ সালে জামিন পান তিনি।

মামলাটি ২০১৪ সালে বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

গত বছরের ১৩ আগস্ট রাবেয়া বেগম চট্টগ্রাম আদালতে সাক্ষ্য দিতে হাজির হলে আসামির জামিন আবেদনে মিথ্যা তথ্য দেয়ার বিষয়টি প্রকাশ পায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ