আদালত

ক্রিকেটার শাহাদাত ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

শাহাদাত
শাহাদাত

শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে ২২ ফেব্রুয়ারি গঠনের বিষয়ে শুনানির দিন ঠিক করেছে।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনাল-৫-এর বিচারক তানজিনা ইসমাইল শুনানির এ দিন ঠিক করেন।

তারা দুজনের এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ, গতবছর ২৯ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ।

অভিযোগপত্রভুক্ত দুই আসামি শাহাদাত ও তার স্ত্রী নিত্য জামিনে রয়েছেন। শাহাদাতকে গত বছরের ৮ ডিসেম্বর আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিন দিয়েছে হাইকোর্ট। আর গত ১ ডিসেম্বর নিত্যকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

পরে ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে নিত্যকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৫ অক্টোবর শাহাদাত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ