চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।
এছাড়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম জিল্লুর মহানগর হাকিম নূরে আলম নিপুর আদালতে আরেকটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়েছে।
বিকেলে এ বিষয়ে নির্দেশ দেবে আদালত।
গত শনিবার শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে আগ্রাবাদ পর্যন্ত বিভিন্ন স্থানে ফেস্টুন লাগানো হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কম্পিউটার কারসাজির মাধ্যমে অন্য কারও শরীরে তার মুখমন্ডল যুক্ত করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: