এখন থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবন ছাড়া কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে।
সোমবার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী তার লিখিত রায় ও আদেশ প্রধান বিচারপতি গ্রহণ করছেন না বলে সাংবাদিকদের জানান।
এরপরই বিকেলে আপিল বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুপ্রিমকোর্টের বিচার কাজ চলাকালে আদালত প্রাঙ্গনে বিচারপতি শামসুদ্দিন মানিকের সংবাদ সম্মেলন নজিরবিহীন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: