সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নতুন তিন বিচারপতি সোমবার শপথ নিয়েছেন।
তারা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এ সময় শপথগ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গতকাল রোববার হাইকোর্ট বিভাগের ওই তিন জন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে।
নতুন তিনজন শপথ নেওয়ার পর আপিল বিভাগে বিচারপতির সদস্যসংখ্যা দাঁড়াল নয় জনে। সংবিধান অনুসারে আপিল বিভাগে সর্বোচ্চ ১১ জন সদস্য থাকতে পারেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: