আদালত

রানা প্লাজা: ইমারত পরিদর্শক আওলাদ কারাগারে

রানা প্লাজা
রানা প্লাজা

সাভারে রানা প্লাজার ধসের ঘটনায় করা হত্যা মামলার আসামি ইমারত পরিদর্শক আওলাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাদি তাহমিদা জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের প্রসিকিউসন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, রানা প্লাজার ঘটনায় হত্যা মামলায় ভবনমালিক রানা ও ইমারত পরিদর্শক আওলাদসহ ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১১৩৬ জন মারা যান। আহত হন ১৫২৪ জন।

ভবন ধসে প্রাণহানির এ ঘটনায় 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন এসআই ওয়ালী আশরাফ।

এদিকে, ইমারত বিধি মেনে রানা প্লাজা নির্মাণ করা হয়নি- এমন অভিযোগে আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।

গতবছর ১ জুন দুই মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ এএসপি বিজয় কৃষ্ণ কর।

গতবছর ২১ ডিসেম্বর হত্যা মামলা এবং ০৮ জুলাই ইমারত আইনের মামলার চার্জশিট আমলে নেয় আদালত।

দুই মামলার দুই অভিযোগপত্রে রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ মোট ৪২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দণ্ডবিধির মামলায় ৪১ জন ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জন আসামি রয়েছে।

মাহবুবুল আলম নামক একজন গার্মেন্টস ব্যবসায়ীকে দণ্ডবিধির মামলায় আসামি করা হয়নি। ফলে দুটি মামলা মিলিয়ে আসামি মোট ৪২ জন।

আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন সোহেল রানাসহ ৬ জন। জামিনে রয়েছেন ১৬ জন এবং এখনও পলাতক ২০ জন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ