মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর আপিল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়।
শুনানির শুরুতে মীর কাসেমের আইনজীবী এস এম শাজাহান আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। রাষ্ট্রপক্ষে এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২০১৪ সালের ২ নভেম্বর আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই বছর ৩০ নভেম্বর মামলার রায়ের বিরুদ্ধে আপিল করে কাসেম আলী।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সপ্তম মামলা এটি, যার ওপর সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: