নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন।
গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন এম কে আনোয়ার।
গত ২০১৫ সালের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় এম কে আনোয়ারের বিরুদ্ধে নাশকতার দুই মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় বিচারিক আদালতে জামিন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: