আদালত

মাজারে বোমা হামলার ঘটনায় হরকাতুল সদস্যের কারাদণ্ড

মৌলভীবাজার
মৌলভীবাজার

মৌলভীবাজারে শাহ জিঙ্গীর মাজারে বোমা হামলার ঘটনায় হরকাতুল জিহাদ সদস্য মারুফ মোহাম্মদ ইসহাককে ৭ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যা চৌধুরী এ রায় দেন।

এ আদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের দিয়েছে আদালত।

এ ঘটনায় অপর দুই আসামি হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম ও লুৎফুর রহমান হারুনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

উল্লেখ, ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের শাহ জিঙ্গীর মাজারে বোমা হামলা চালায় হরকাতুল জিহাদ। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হামলাকারিদের তাদের হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ