আদালত

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি অভিযোগের প্রতিবেদন জমার নির্দেশ

বেসিক ব্যাংক
বেসিক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত্ব বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেয়।

প্রতিবেদন দাখিলে দুদককে ২ সপ্তাহ ও বাংলাদেশ ব্যাংককে ৪ সপ্তাহের সময় দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড নিয়ে চালানো অনুসন্ধান প্রতিবেদনও একই সময়ের মধ্যে জমা দেয়া নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে মোট সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা ঘটে।

পরিচালনা পর্ষদ নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ অনুমোদন করাতেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটি সঙ্কটে পড়ে বলে অভিযোগ উঠে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ